কবিতা
দেশ
-কে,এইচ, মাহাবুব
************************

বন্যা এসে ভাসিয়ে নিলো
বাংলাদেশের ঘর –বাড়ি,
ভাসিয়ে নিল ক্ষেতের ফসল
কৃষক মাঠের তরকারি ।

বন্যা এসে ভাসিয়ে নিলো
কৃষক চোখের স্বপ্ন ,
ভাসিয়ে নিল কাঠের নাও
বড় বাড়ির ধন-রত্ন ।

বন্যা এসে ভাসিয়ে নিলো
গায়ের কন্যার কেশ ,
ভাসিয়ে নিলো ঝিঙ্গে –শশা
শহর নগর দেশ ।

………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৮/০৮/২০০৭ ইং ।