কবিতা
বন্ধু দিবস
কে,এইচ, মাহাবুব
************************
এমন বন্ধু কোথায় পাই
চরিত্র যার ভালো ,
মনেতে নেইকো আঁধার
অন্তর টা নয় কালো ।

নাহি করে ধুমপান
নাহি করে নেশা ,
ভালো হতে করে আদেশ
সেটাই তার পেশা ।

লেখা পড়া করে ভাল
স্কুল সেরা ছাত্র সে –
হবো আমি তারই বন্ধু
বাংলার এই বন্ধু দিবসে ।


………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ৩১/০৭/২০০৭ ইং ।