কবিতা
ঈদের আনন্দ
কে,এইচ, মাহাবুব
*******************
ঈদ এলো সবার ঘরে
খুশির বার্তা নিয়ে ,
প্রতিবেশী এসে সবাই
দাওয়াত যাচ্ছে দিয়ে ।
আমার বাড়ি যেও কাল
তোমরা সকল ঘর ,
আমরা সবাই আপনজন
ভেবোনা কভু পর ।
ঈদ এলো সাধনা শেষে
হাসি ঝরে মুখে ,
বুকের সাথে বুক মেলানো
হৃদয় দোলে সুখে ।
.............. সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৯/০৯/২০০৭ ইং ।
মন্তব্য (4)