কবিতা
ঈদের বায়না
কে,এইচ, মাহাবুব
*******************
ঈদ এসেছে চাঁদ উঠেছে
পশ্চিম আকাশ পানে ,
ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে
সুর ধরেছে গানে ।
আছে কার নতুন পোশাক
করে বলা – বলি ,
ঈদ আনন্দে ফুঁটছে ফুল
পখিরা যায় চলি - ।
বিকাল বেলায় যাবো মেলায়
সোনা - মনির বায়না ,
টাকা দিও আব্বু – আম্মু
কিনব চিরুনি আয়না ।
.............. সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৯/০৯/২০০৭ ইং ।
মন্তব্য (6)