আবার কখনো যদি
সেই চৌরঙ্গীতে
একগুচ্ছ জীবনানন্দ,
কয়েকটি সিগারেট,
একটি দেয়াসলাই ,
স্বপ্নালু তুমি ,
এক ঠোঙ্গা ঝালমুড়ি,
মৌনতাময় স্নিগ্ধ বিকেল
এক পশলা বৃষ্টি...
তুমি আমি আর
একমুঠো গোধূলি।
বৃষ্টি স্নাত স্নিগ্ধ বিকেলের রেশ সেই গোধূলি বেলায় চৌরঙ্গীর মোড়ে যদি স্বপ্নালু প্রিয়ার নিবিড় সান্নিধ্যে আবার আসা যায় - সেই সাথে যদি থাকে জীবনানন্দের কবিতাগুচ্ছ, ঝালমুড়ি কিংবা আড্ডার ফাঁক পূরণের সাথী ধুমপানের আয়োজন..... আহা, বড়ই রোমান্টিক ভাবনা!
আচ্ছা কবি, আপনি কি কলকাতাবাসী? আপনার কবিতায় প্রায়ই চৌরঙ্গীর দেখা পাই! এই কি কলকাতার বিখ্যাত চৌরঙ্গী?
সান্ধ্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ কবি আপনার চমৎকার মন্তব্যের জন্য। না কবি, আমি কলকাতাবাসী নই। আমি বাংলাদেশী। চৌরঙ্গী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি মুগ্ধকর জায়গা। ট্রান্সপোর্টের ঠিক সামনেই যা ভালোবাসা, আড্ডা, রাজনীতি, মৌনতা সবকিছুতেই পরিপূর্ণ। আমি ওই বিশ্ববিদ্যালয়েরই গণিতের ছাত্র ছিলাম।
সান্ধ্য শুভেচ্ছা রইলো।
মন্তব্য (9)