শীত ঋতুরই বিহান
বেলা
সদ্য ভাপা পিঠা,
খেজুর
রসে মিশিয়ে খেলে
কতই লাগে মিঠা।

মোদের কাছে আসল
এবার
পিঠা খাওয়ার বেলা,
সবার ঘরে যাচ্ছে দেখা
বইছে পিঠার মেলা।

নতুন ধানের নতুন চালে
কেমন মজা পিঠা,
খেজুর আর তালের
রসে
কল্পনাহীন মিঠা।

আর
তো নাহি চিন্তা মোদের
পিঠা বানার কালে,
আশা করি ফুল
ফোটেছে
বাড়ীর সবার ভালে।

কথা কাজে ভীষণ পটু
বড় ভাইয়ের বধূ,
তিনশ দেশের ছয়শ
আইটেম
জানে একাই শুধু।

আরো মজা বসলে রোদে
শীতের সকাল বেলা,
পিঠা খেয়ে পড়তে বসে
আর করো না হেলা।