ঢের দূরে,আরো দূরে,তুমি থাকো বহুদূরে
বহুদূরের বহুপথে পড়ে থাকো প্রান্তরে,
কতবার ওইপ্রান্তরে দেখেছি নীলাকাশ,
বার বার বাঁধা দিয়ে আমারে করেছে গ্রাস।

সরে যাও,আরো দূরে, তুমি থাকো বহুদূরে
একাকি এই ক্লান্তিটা আমাকে লুফে কুড়ে কুড়ে,
কতকাল পার হলো শুধু হয়নি আমার প্রকাশ,
এই পৃথিবীতে অভাগাদের জন্য সান্ত্বনা বারোমাস।