এই পৃথিবীর রাত্রিতে নক্ষত্রের বিচরণে
আমার বিচরণ নগণ্য
পরিচ্ছন্ন অন্ধকারের কারণে
আমাকে লাগে অপ্রকৃতিস্থ,বন্য।

কালোর রাজ্যে ভয়ঙ্কর আমি,
রাত হলেই খুনে নামি।

রাতগুলো বড্ড খারাপ,
আমার মত রাতজীবীরা করে পাপ।

যে যা কিছুই আনে,
সবকিছুই মৃত্যুকে মানে,মহাপ্রস্থান জানে।



[কোন এক রাতজীবীর স্বীকরোক্তি]