প্রিয়তমার সাথে দু'কদম হেঁটে যাওয়া,
তারপর,
ফাগুনের ঝরাপাতাগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়া,
হাতখানা ধরে গাছগুলোর পানে তাকিয়ে
হঠাৎ বলা-
দেখেছো , নতুন পাতাগুলো কত নির্মল,
কত সবুজ
ঠিক তোমার মতই।
তারপর, মৃদু মৃদু হাসি।
সেই যে প্রথম বেলার হাসিটা।