সকালের মাঠে রোদ উঁকি দিল ওই,
আমিও হয়েছি সকাল তবে ফাগুন নই,
কমলা রঙের ফাগুন রোদে এই দেয়ালে,
কাকের ছায়া পড়েছে কোন খেয়ালে?
পাখিগুলো সব নীড় ছেড়েছে,
ম্লান মুখের ভীড় বেড়েছে,
কাজগুলো দেখি আমি, এইখানেতেই থাকি,
রোদের তেজে দেয়ালের পাশে ঘুমিয়ে একাকী।