যে প্রেমিক নীল কষ্টের বিষে,
চমকে ওঠে পাখিদের শিসে,
এই বুঝি কষ্ট নেমে এল!
দুর্দশায় সমস্ত রাত ভ'রে,
বকে যায় প্রলাপের ঘোরে,
পুরনো আঘাতে হয় এলোমেলো।
ক্লান্তিতে কাটে তার সময়,
ব্যর্থ নিবিড়তা খুজে লয়,
উড়ন্ত পাখির মতো খোঁজে নীড়।
বিষাদের ডানা মেলে,
অবহেলার আলো জ্বেলে,
হৃদয়ের ব্যথাতে হয় অধীর।
মন্তব্য (8)