শত শত বছর আগেই সে মরে গিয়েছে,
শেষ তাকে দেখেছিলাম শিরীষবনে,
সারিবদ্ধ দাড়িয়েছিল মৃত্যুর সম্মুখে,
হেটেছিল পেঁচার মত চোখবুজে,আনমনে।
সমস্ত তারকারাজি ধূসরতায় ছেয়েছে,
মৃত আকাশের সীমানাতে স্তব্ধতায়,
অন্ধকারে হেরেছে নিরীহ কালো রেখা,
মৃত্যুর ধ্বনি মিশেছে অরণ্যে,হীনতায়।
মন্তব্য (6)