দরজাটি এবার খোল,
এখনও কি লেনাদেনা বাকি?
তোমায় দেখিনি অনেকদিন হল,
ভোর হয়েছে খবর পেয়েছো কি?
মুক্তির স্বাদ পেতে অনীহা এতো,
তবে কেন আশা জাগিয়েছিলে?
দুর্বলের জন্য পরাধীনতা সে তো,
একদিন তুমিই মুক্তির ডাক ডেকেছিলে।
শেষবারের মত বাইরে এসে দেখো,
স্বাধীনতাকে একটিবার গায়ে মেখো।