শান্ত একটা নদীর কথা
তোমায় আমি বলছি শুনো,
শুনছো তুমি?
এগিয়ে চলে স্রোতের টানে
সাগর পানে,
থামতে মানা,
পথটি জানা,
মিশতে হবে সাগর বুকে,
জলরাশির একটু সুখে।
তোমায় বলছি সময় গুণো,
গুনছো তুমি?
শান্ত নদী শান্ত নয়,
তিলে তিলে হচ্ছে ক্ষয়,
সাগর ডাকে নদীটারে,
মিশে যেতে বারে বারে।
সেই কথাটি বলছি তোমায়
শুনবে তুমি? হবে সময়?
শান্ত একটা নদী আছে
সাগর পানে ছুটছে খুব,
এই নদীটার ধারে কাছে
পাড়াগুলো দিচ্ছে ডুব।
এই নদীটা শান্ত নয়
নদীর বাঁকে লুকিয়ে ভয়,
যাচ্ছে ধেঁয়ে ওদিক পানে,
এই কথাটা সাগর জানে।
মন্তব্য (16)