কেমন আছে তোমার নাকফুল?
-কামরুজ্জামান সাদ
ওই পাহাড়ের কালো মেয়ে,
নেমেছ পাহাড়ি ঢাল বেয়ে,
গুল্ম লতায় ভরিয়েছ চুল,
কেমন আছে তোমার নাকফুল?
ওই পাহাড়ের কালো মেয়ে,
অপরূপ ওই দেহ নেয়ে,
আমায় দিলে সর্বনাশের ভুল,
কেমন আছে শাদা নাকফুল?
ওই পাহাড়ের কালো মেয়ে,
ভালবাসার আসলে ধেঁয়ে,
মৃদু নেড়ে কানের ছোট্ট দুল,
কেমন আছে প্রিয় নাকফুল?
ওই পাহাড়ের কালো মেয়ে,
তোমার ওই নুপুর পায়ে,
ঝঙ্কারেতে হৃদে বিঁধে শূল,
কেমন আছে তোমার নাকফুল?
মন্তব্য (14)