ডিসেম্বর এলে -
নতুন দিনের স্বপ্ন জাগে,
স্বপ্ন জাগে পাখির গানে,
পাখির গান মুক্ত লাগে ,
মুক্ত লাগে কলতানে।

ডিসেম্বর এলে -
লাল সবুজের দোলনা দোলে,
দোলনা দোলে বিজয় ভাসে,
বিজয় ভাসে মেঘের দলে,
মেঘের দলে সূর্য হাসে।