অবসাদ কামরুজ্জামান সাদ · কবিতা · 2017-12-11 · 657 ভিউ ভালবাসা এসে জমিয়েছে মেদ, অবসাদে আজ ভরেছে শরীর, ঠোঁটের চুমুতে ঘোর লাগা জেদ, দরকার আছে কি টাকা কড়ির। রূপসী মেয়ের শরীরের ঘ্রাণ, আসছে আদুরে হাওয়ায় ভেসে, প্রেমে ডুবে থেকে আসবে না প্রাণ, আসবে না প্রেম অবসাদ শেষে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)