খুব সকালে বকুল সাজায়
স্নিগ্ধ বনোতল,
তুমি কুড়াতে গেলে তাতে
করে ওঠে ঝলমল।
বাতাসে তখন সুগন্ধেরা
বাজায় বাশি,
তোমার ঠোঁটে লেগে থাকে
মনমাতানো হাসি।
অকারণে এই হাসির প্রেমে
পড়েছি দ্বিধাহীন,
হাসির ফোয়ারা বিধে প্রাণে,
বাজে রিনরিন।
ওগো প্রিয়,খুলে দাওনা
প্রেমের তোরণ,
আমি বসে আছি আঙিনাতে
করতে ওগো বরণ।


কবিতার শিরোনাম : প্রেমের তোরণ

-কামরুজ্জামান সাদ

মহেশপুর,ঝিনাইদহ।