সকালের সোনা রোদে,
শিশিরের চিকচিক,
শীতের এ আগমনে,
হেসে ওঠে চারিদিক।
মাঠে ঘাটে কুয়াশায়,
আগমনী শীত গান,
প্রকৃতিটা ভরে ওঠে ,
ভুলে যায় অভিমান।
শীত শীত ভাব আসে,
উত্তরীর হাওয়াতে,
পিঠা পুলি উৎসব,
লেগে যায় দাওয়াতে।