কাকেদের তোড়জোড়,
লেগে থাকে দিনভর,
কেউ বলে তুই চোর,
ভাগ ছেড়ে কেটে পড়।
প্রতিবাদে নেই জোর,
সমাবেশে লাগে ঘোর,
কাক নেতা বলে সর,
ছোলাগুলো সব মোর।