মনে যদি বেঁধে রাখি থাকবেতো নারী?
ফিরে দেখো ঢেউ ওঠে স্নায়ুতন্ত্রময়,
স্বেচ্ছাবন্দী আমি দাও মনের আশ্রয়,
দুইজনে এক হয়ে পথ দেবো পাড়ি।
দেহজুড়ে খেলা করে কবিতারা কত,
হেঁটে গেলে খেলা করে কবিতার ছন্দ,
হাসি দিলে উড়ে যায় যতসব মন্দ,
মেয়ে তুমি ছন্দময় কবিতার মতো।
কবিতার শিরোনাম: মেয়ে তুমি ছন্দময় কবিতা
// কামরুজ্জামান সাদ
মহেশপুর ঝিনাইদহ,বাংলাদেশ।
মন্তব্য (10)