জোনাকিরা আলো দেয় নিশিথের অন্ধাকারে
নিভু নিভু চেরাগের কলেবরে গোপন অভিসারে
একদল জোনাকি থেকে থেকে ডানা ঝাপটায়
কখনো জ্বলে মৃদু ছন্দে বুনো গালিচায়।
সবাই যখন ঘুমিয়ে পড়ে ফুল বিছানার ফুলে
জোনাকি তখন ঘুরে বেড়ায় হাওয়ায় দুলে দুলে।
চাঁদটা যখন উঁকি দেয় দেবদারু সুপারির বিথীকায়
জোনাকির হলুদ আলোয় ছন কুঁড়েঘর ছেয়ে যায়।
কবিতার শিরোনাম : জ্বলে জোনাকি//কামরুজ্জামান সাদ
মহেশপুর , ঝিনাইদহ।
মন্তব্য (9)