প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ ইত্যাদি হচ্ছে ক্রমবাচক শব্দ। ক্রমবাচক শব্দের সাথে 'তম' যোগ করা যাবে না।
ভুল : সে পরীক্ষায় দশমতম হয়েছে।
শুদ্ধ : সে পরীক্ষায় দশম হয়েছে।
ভুল : একাদশতম বার রক্ত দিলাম।
শুদ্ধ : একাদশ বার রক্ত দিলাম।
ভুল : তার দ্বিতীয়তম স্ত্রী মারা গেছেন।
শুদ্ধ : তার দ্বিতীয় স্ত্রী মারা গেছেন।
[আজাদ সাহেবের ক্লাস থেকে সংগৃহ করা হয়েছে]
মন্তব্য (4)