এই শহরের প্রকাশক আর পাঠক সমাজ সবই তো কবির চেনা,
জানো না তুমি অনেকদিন হলো কবি কবিতা লেখে না।
প্রকাশকের কাছে যেতে যেতে জুতো জোড়া ক্ষয়ে গেছে,
পাঠকহৃদয়ে কবি তবে কীভাবে আছে বেঁচে?
তোমার তো এসব জানার কথা,
কবির হৃদয়ে ভীষণ ব্যথা।
পাঠকরা আর কবিতা পড়ে না বিদ্রোহী তাদের মন,
আড়ালে যেতে কবি এখন ব্যস্ত ভীষণ।
চোখে কি ভেসে ওঠেনা বিষণ্ণতার ছবি?
এরকমভাবেই বেঁচে আছে আমার চিরসবুজের কবি।
মন্তব্য (13)