নিজে লিখুন এবং অন্যকে লিখতে উৎসাহ দিন
তারুণ্য ব্লগ লেখালেখির জন্য ভাল মাধ্যম।এখানে যারা নতুন সদস্য তাদের প্রথম তিনটি লেখা যাচাইয়ের পর প্রকাশ করা হয়।তাই বলে এটা ভাবা যাবে না যে,লেখাগুলো ভাল হবেনা এই আশঙ্কায় যাচাই করা হয়।আমাদের মোডারেটরগণ লেখা প্রকাশের পর তাদের লেখাগুলো ভাল হলে উৎসাহ দেন আবার লেখার মান দূর্বল হলে আরো ভাল লেখার জন্য বলে থাকে।সম্প্রতি সমালোচনাগুলোকে অনেক লেখক নেতিবাচক হিসেবে ধরে নিয়েছে।যার কারণে মোডারেটরগণ এই সমালোচনা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে।এখন তারা আপনাদের লেখা প্রকাশ পর্যন্তই সীমাবদ্ধ থাকে।তারুণ্যের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এটা প্রয়োজনীয় ছিলো।এখানে যারা লেখেন তাদের উচিত অন্যের লেখার গঠনমূলক সমালোচনা করা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা 'দারুন' 'সুন্দর' 'চমৎকার' 'ভাল' এই মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।অনেকে নতুন লেখা প্রকাশের কোরাম হিশেবে গুণে গুণে তিনটি মন্তব্য করে থাকে।যা হাস্যকর।নতুন প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়া জন্য তারুণ্যের সদস্যদের এগিয়ে আসাটা জরুরি।নিজে লিখুন,অন্যকে লিখতে উৎসাহ দিন।শুভকামনা রইল।
Comments (9)