নদীর জোয়ারে ভালবাসা মেশানো
পলি আসে আমার মাঠে
তাতে আমি বীজ বোপন করি
বিশ্বাসের
তারপর আমি চেয়ে থাকি
সোনা মাটিতে
চাতক পাখির মত
ছুঁয়ে দেই পলি মাঠের নরম চিবুক।
আমার কর্ষিত মাঠে
 আগাছা তুলি
  রোদে পুরে
  প্রতিদিন
কোনোদিকে তাকাই না ভয়ে,
না জানি জেগে ওঠে তৃণ।
তারপরও বেখেয়ালে জেগে ওঠে
আমি উপরে ফেলি বিষাক্ত তৃণ
প্রতি ইঞ্চি থেকে।
এভাবে কেটে যায়
  দিনের পরে দিন
  মাসের পরে মাস
  বছরের পরে বছরও।
তবু আমি চেয়ে থাকি
বুনো ঢেউয়ের মত
দুলে ওঠা শস্যে।
দৃঢ় করি হাত
ফসল তোলার অপেক্ষায়।
বাকিটা জীবন পার করে দেবো
আমার পলি মাঠে।


কবিতার শিরোনাম : আমার পলি মাঠে
// কামরুজ্জামান সাদ
তারিখ : ১৩/ ০৬/ ২০১৫