প্রেমের জালে জড়িয়ে নিলে কামরুজ্জামান সাদ · কবিতা · 2017-08-16 · 832 ভিউ প্রেমের জালে জড়িয়ে নিলে নিটোল শুভ্রতায় দিনের শেষে হঠাৎ এসে রাতের মুগ্ধতায়। তোমার চোখে তাকিয়ে থেকে হারিয়ে ফেলি খেই তোমার মতো বাসবে সেতো প্রেম জগতে নেই। শেখালে তুমি প্রেমের চুমি নিরালা এক ঘাটে প্রেমের বীজ রোপন করে শস্যবিহীন মাঠে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)