অনুগল্প : বিথি
মেয়েরা বড় বড় হাঁ করে অতি স্বযত্নে লিপিস্টিক বাঁচিয়ে মুখে ফুচকা চালান দিচ্ছে।সরো ভাইয়ের ফুচকার দোকান থেকে মাত্র ত্রিশ মিটার দূরে যে পাচ্চু চাচার টি স্টলটা আছে সেখান থেকে প্রতিদিনের মত আজও আরফান বসে আছে মেয়ের দলকে দেখার প্রত্যাশায়।তবে চোখ আটকে গেলো স্যালোয়ার কামিজ পরিহিতা খুব সাধারণ মেয়েটার দিকে।নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ছোটবোনের আবদারের দুটো ফুচকা নিতে সরো ভাইয়ের দোকানে আরফানের আগমন না বলে আবির্ভাব ঘটল।তবে কারণটা পাঠকগণ বুঝতে পারছেন বলেই মনে করি।
এরপর নাম না জানার পিছু পিছু যেতে লাগল আরফান।কিছুদূর যেতেই মেয়েটা পিছন ফিরে বললো,রোজই কি এরকম পিছু নেন মেয়েদের?
তা কেনো!আজই প্রথম।তো নামটা কি জানতে পারি?
ফোন নাম্বার চাইবে না তো?
ভদ্রলোক ভাবতে পারেন।নামটা?
বলবো না।
নিরাশ মনে বাড়ির দিকে হাটা ধরলো আরফান।প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলো বুঝি।এমন সময় কিছুটা উচ্চস্বরে মধুর কণ্ঠে শুনতে পেলো,"বিথি"।
মন্তব্য (12)