স্বপ্ন দেখি চুপটি করে
কল্পদেশে ছুটতে
জলের মত কলকলিয়ে
নদীর মতো চলতে।
স্বপ্ন দেখি ডানা মেলে
পাখির মতো ভাসতে
মনে আঁকা ফুল বাগিচায়
গোলাপ হয়ে ফুটতে।
স্বপ্ন দেখি ভ্রমর হয়ে
ফুলে ফুলে উড়তে
মেঘ হয়ে উড়ে চলি
বিশ্ব জুড়ে ঘুরতে।
স্বপ্ন দেখি রাজা হয়ে
দেশ শাসন করতে
প্রজা হয়ে মনের সকল
আশার কথা বলতে।