লাল সবুজে মিশছে আজ স্বাধীনতার সুখ,
সুজলা,সুফলা,শস্য,শ্যামলা বাংলাদেশের মুখ।
স্বাধীন আমার ইচ্ছেগুলো স্বাধীন আমার মন,
আমার দেশে তোমায় জানাই মুক্ত নিমন্ত্রণ।


স্বাধীন আমার আকাশ জুড়ে স্বাধীন পাখির গান,
নতুন দিনের স্বপ্ন দেখি সুরের কলতান।
বাংলাদেশকে এগিয়ে নেবো এক আমার উদ্দেশ.
যখন আমি স্বাধীন মানুষ স্বাধীন আমার দেশ।