অনিন্দ্য কিরাম আচে রে?
সেই যে পুজোর সময় দেকেছি ওরে,
চিহারা কি আগের মত আচে?নাকি তার চাতু সুন্দর হয়ি?
মাথায় ঝাঁকড়া চুল আচে নাকি চান্দিতে জ্বোনাক জ্বলে!
আমার কতা কি কয়?
ওকে কয়ো, আমি ওর সাথে দেকা করতি চাই।
আর যদি দেকা না করে তবে কয়ো যে,
সেকেন্দারের নাতি ভাল আচে।

ভাল আছে অনিন্দ্য // কামরুজ্জামান সাদ