সারা বছর ছেড়া জামা
পুজোর দিনেও তাই,
সবার গায়ে নতুন জামা
তার কেনো নাই?

বাবার দুর্গা সকাল হলে
ভাতের খোঁজে ছুটে,
বছর শেষে বরাবরই
বস্ত্র নাহি জোটে।

দেবীর সাজে সাজছে সবে
রাখছে কিছু মিলও,
বাবাতো শখ করে নামটা
দুর্গাই রেখেছিলো।