যদি কেউ একটিবার শিশিরের খবর এনে দিতে পারে
নশ্বর প্রেমের বৈধতা নিয়ে বিস্তর কটাক্ষ হয়েছে
সন্দিগ্ধ দৃষ্টি তুলে আকাশকে বহুবার প্রশ্ন করেছে
বাতাসের কাছে আর্জি জানিয়েছে সজল চক্ষু নত করে
মাটির কাছে ক্ষমা চেয়েছে রুক্ষ হৃদয়ের গহীন হতে
যদি কেউ একটিবার শিশিরের খবর এনে দিতে পারে
মানুষের কাছে হাত জড়ো করে নিবেদন করেছে
হিংসার সাথে যুদ্ধ করেছে ভালোবাসার পক্ষ নিয়ে
যত কুত্সা যত অপবাদ হজম করে গেছে নির্দ্বিধায়
এতটুকু রা নেই মুখে পাগলের প্রায় ফালুকফুলুক চায়
যদি কেউ একটিবার শিশিরের খবর এনে দিতে পারে
দাবানল জ্বলছে অরণ্যে চুপ করে চেয়ে থাকে
কথা নেই কোনো মুখে বিষাক্ত ভয় হৃদে
স্বপ্ন দরিয়ায় তরী ভাষায় শুধু করুণ আবদার রাখে
নম্রতার বাঁধ ভেঙে যায় তবু শহর আবদার করে
যদি কেউ একটিবার শিশিরের খবর এনে দিতে পারে
যদি কেউ একটিবার শিশিরের খবর এনে দিতে পারে
মন্তব্য (3)