হে পথিক,
হেঁটে যাচ্ছ বাংলাদেশের উপর দিয়ে?
তুমি কি জানো এই দেশের কাহিনী।
তোমার হেঁটে যাওয়া পথের ঘটনা গুলো?
কিভাবে এই দেশ এলো?

হে পথিক,
জানো এই দেশ জন্মেছিল ১৯৭১ এর এই দিনে,
আর এই জন্মানোর জন্য তাকে হারাতে হয়েছে,
তার ৩০ লক্ষ সন্তানকে।

হে পথিক,
তুমি কি জানো তুমি যে পথে হেঁটে যাচ্ছ,
সেখানেও রয়েছে তাঁর কোনো সন্তানের রক্ত।
এই পথে হাঁটো তাদের শ্রদ্ধা দেখিয়ে।

হে পথিক
তোমার দেশে কি আছে এমন নজির।
একসাথে মিলে এত সন্তানের প্রান দেওয়ার ইতিহাস,
নেই তবে আমাদের মনে রেখো আমরা সেই জাতি।

হে পথিক,
তোমার দেশে কি আছে এমন ইতিহাস?
যেখানে পুরো দেশ কে মেধা শূণ্য করার পরও,
তারা জেগে উঠে নতুন উদ্দীপনায়।

হে পথিক,
আমরা সেই জাতি যাদের যত চেষ্টাই করুক না কেন।
আমরা মুখ থুবড়ে পরবো না।
এর জবাব আমরা দিবো।