"সবাই থেকো ভালো"
লেখক- জুনায়েদ খান অনিক
আমি বড্ড স্বার্থপর, পাষাণ হৃদয়,
আমি খাটো,আমি কালো;
বিধাতার কাছে প্রার্থনা রইলো
তোমরা সবাই থেকো ভালো!
আমার সাথে কারো জীবনসঙ্গী যায় না
আমি কারো হৃদয়ের যোগ্য মানুষ না!
আমার মনটা ছোট্ট অতি সামান্য আমি;
তোমরা সবাই অনেক অসামান্য জ্ঞানী-গুনি!
যার মাধ্যমে তোমাদের সৃষ্টি,
সেই মাধ্যমেই আমার সৃষ্টি;
তোমার,আমার কিংবা তোমাদের
পৃথিবীতেও আছে রোদ বৃষ্টি!
আমার সুখ-দুঃখ, সাদা-কালো শরীর,
মন- হৃদয় জীবন বানিয়েছে আমার খোদা!
তবুও তো তোমরা সবাই আমার রূপ-শরীর,
হৃদয়-মন, চেহারা নিয়ে রোজ দিচ্ছো খোঁটা!
তোমাদের লালন পালন করেছে যেই বিধাতা
আমাকেও লালন পালন করেছে সেই বিধাতা!
রেখো না কেউ তোমরা এই স্বার্থপর,
খারাপ আমি'টার জন্য কোনো মায়া;
তোমরা থাকো তোমাদের জীবন নিয়েই
আমি শুধু আড়ালেই করে যাবো দোয়া!
কালো আমি খাটো আমি আমার সর্ব সুখটুকু
তোমাদের কাছেই সযত্নে আগলে রেখো;
তোমাদের জীবনের পাহাড় সমান দুঃখগুলো
না হয় এই খারাপ সামান্য আমি'টার কাছেই রেখো!
#কারো দেওয়া এই পরিচয়গুলো আমার একান্তই নিজস্ব! কারো জীবনের সাথে মিলে গেলে সামান্য এই আমি'টাকে মাফ করবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।