বেবাক নিশিতে,
ধরিত্রী ঢাকা পড়ে কালিমার আস্তরনে....
শ্রান্ত সংসার রজনীকে স্বাগত জানিয়ে,
কালিক কালের অভিপ্রায়ে ব্যস্ততা ভূলে গিয়ে,
বিশ্রাম নেয় সহস্র নক্ষত্রের পাহারায়;
জেগে থাকি আমি নিদ্রাহীন রাত জাগা পাখিদের ন্যায়;
বারবার অকারণে.....
স্মৃতিপটে ভেসে উঠে তোমার আলীক চিত্র;
মায়াবী হাসি,
বেদনা বাড়ে রাশি রাশি,
ক্রমান্বয়ে মেঘাছন্ন হয় চিত্তের আকাশ, ছলছল করে নেত্র।
স্বীয় গতিতে বেড়ে চলে রাত্রের প্রসারতা,
বাড়ে বেদনার প্রবণতা।
অতঃপর, ক্ষপার অন্তিম ক্ষণে সন্তপনে ঝরে পড়ে কয়েক ফোটা জল,
হয়তবা এটাই নিস্বার্থ ভালবাসার ফল।


রচনকাল:
২০/০৩/১৫ইং, মধ্যরাত;
বড়লেখা, মৌলভীবাজার।