লোকে যাই বলে শুনি না অামি
তবুও বাসবো ভালো তোমায় অামি
ভালোবাসার মূল্য জানি দেবে না কেহ
তবুও হৃদয় খানি তোমায় দিব
রাধা সমো প্রেম তোমায় দিব
নাহি পাবো তবুও তোমায় ভালোবাসিব
রাধা সমো বিরহতে রাত কাটাবো
তবুও তোমায় ভালোবাসিব
ভালোবাসলে লোকে কলঙ্কিনী বলে
সীতা দেবীও তাই কি হলো কলঙ্কিনী
সীতা সমো দূঃখ অামিও সহিব
তবুও তোমায় ভালোবাসিব।।
মন্তব্য (14)