এই তরুণ বেলায় যদি তোমাকে না পাই
সারা জীবনের আক্ষেপ রয়ে যাবে তবে।
তোমার হাতটি ধরে যদি নাইবা হাঁটতে পারি
শাড়ি পরে যদি আমার সঙ্গী না হও
শিউলির মালা গেঁথে যদি তোমায় না দিতে পারি
বৃষ্টির দিনে এক ছাতায় যদি না হয় গল্প করা
রাতের চাঁদ দেখে যদি দুজনে না গাই গান
এ জীবনের স্বাদ পাওয়া হবে না
তবে বৃথাই এই জীবন
বৃথাই এ বেঁচে থাকা।
মন্তব্য (4)