এলাকার দোকান পাটে হইহুল্লোড়। আড্ডা বা চা-কফির ধোঁয়াচ্ছন্ন বিকেলের সাথে আমার সখ্যতা খুব একটা নেই। অনেকেই হয়তো ভাবেন। সবার সাথে মিশতে না পারায় হয়তো কারো প্রতি আমার রাগ আছে। কিংবা আমি তাদের মানুষ হিসেবে ছোট করে দেখি। আদতে বিষয়টা মোটেও তেমন না। আসলে নিজের মতো করে। নিরিবিলিতে সময় পার করাটাই আমার জীবনের শান্তি। কোনো অহেতুক তর্কে জড়াতে আমার ইচ্ছে করে না। বরং নিজের সীমাবদ্ধতার ভেতরে সাধারণ একজন মানুষ হয়ে বেঁচে থাকতেই আমার ভালো লাগে।
লোকে আমার এই নিভৃত জীবনযাপনকে আমার এই নীরবতাকে যদি কৃপণতা, বোকামি বা নির্বুদ্ধিতা বলে উপহাস করে। তবে আমি হাসিমুখে তা মেনে নিই। তাতে আমার কোনো মন খারাপ হয় না।। আমি যদি কারো উপকার করতে নাও পারি। অন্তত কারো বিপদের কারণ তো হই না। আমি কারোর ক্ষতি চাই না। কারো অমঙ্গল বয়ে আনি না এইটুকু সততা নিয়েই তো আমার জীবন।
আমার এই সাধারণ জীবন। আমার এই বোকামির জগতকে যারা বুঝতে পারবেন। যারা সত্যিকার অর্থে আমার সঙ্গী হয়ে থাকতে চাইবেন। তাদের আমি দুহাত বাড়িয়ে সাদরে গ্রহণ করব। আমার ঘরের দরজা তাদের জন্য সবসময় খোলা।
কিন্তু, একটা সতর্কবার্তা আমি স্পষ্ট করেই বলে দিতে চাই। যারা একবার বিশ্বাসের অমর্যাদা করবে, যারা আমার সরলতার সুযোগ নিয়ে বেইমানি করবে। কিংবা কোনো অসৎ বা খারাপ পথে জড়িয়ে থাকবে। তাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমার এই গণ্ডিতে আপনারা আসবেন না। আমি একা থাকতে শিখেছি। একাকীত্বেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। মিথ্যে অভিনয় বা প্রতারণার মানুষের চেয়ে আমার এই একাকীত্ব অনেক বেশি স্বচ্ছ। অনেক বেশি আপন।
মন্তব্য (3)