শিশুর হাসি, ভোরের আলো
‎​যেখানে পাই শৈশবের ধুলো, সেখানে থমকে দাঁড়াই
‎শিশুর সাথে মন বুলিয়ে দুঃখ আমি তাড়াই।
‎ওরাই তো দেশের রত্ন, পৃথিবীর শ্রেষ্ঠ দান
‎ওদের এই নির্মল হাসিতে জুড়ায় আমার প্রাণ।
‎​সূর্য বুঝি হার মেনে যায় ওদের হাসির কাছে
‎স্বর্গের সব পবিত্রতা ওই কপালেই আছে।
‎উচ্ছল ও চঞ্চলতা, প্রতিভা আর খেলা
‎ওদের মাঝেই কাটিয়ে দেই জীবন নামের বেলা।
‎​আমি শিখাই ওদের নতুন কিছু, ওরা শিখায় বাঁচতে,
‎রঙিন রঙিন স্বপ্ন নিয়ে মনে ছবি আঁকতে।
‎ওরাই আমার শ্রেষ্ঠ বন্ধু, ওরাই পরম ধন
‎শিশুদের ওই হাসিমুখেই শান্ত থাকে মন।