আত্মজীবনী
কোনো মেয়েদের উতক্ত করার জন্য স্কুলের সামনে রাস্তার ধারে এবং কলেজে কোথাও এমন একটি বাজে আচরণের মনমানসিকতা ছিল না বলে লোকে বলতো বলদ বোকা।মানুষ সাদাসিধা নৈতিকতার জগতে ভেসে বেড়ানো কি বর্তমান সমাজে অপরাধ? জীবনে কোনো বন্ধু পাইনি। কেউ বন্ধুত্ব করতে চাচ্ছে না। ছোটবেলা থেকে সাহিত্যের সাথে উদগ্রীব ভালোবাসায় নিজেকে সাজিয়ে রাখতে চেয়েছি। ভালোবাসতে চেয়েছি কবি ও কবিতাকে। কিন্তু সেখানেও বাঁধা বিপত্তি ভেদ করে চলতে হচ্ছে। অন্তমুখী হয়ে বসবাস কার ভালো লাগে। ভালো একটা বন্ধু নাই, সঙ্গী নাই, নাই কোনো কোলাহল। তারপরও নিজেকে মানিয়ে নিয়ে চলতেছি। মা-বাবা ভাই বোনের টুকটাক কিছু আত্মীয় স্বজনদের ভালোবাসা পেয়ে যৌবনে পর্দারপন করেছি। অভাব অনটনার আমাদের সংসারে ঘুন পোকার মতো লেগে থাকতো,এখনো আছে। নিজেকে নিয়ে কোনো সপ্ন দেখি না। ভালোবাসি না নিজেকে, ভালোবাসি সাহিত্যকে, এবং ভালোবাসি নিজের পরিবারকে। জীবনে একটা ভালো পোশাক পরিধান করি নাই, করি নাই কোনো রং মহলে উল্লাস। কোনো মানুষের সাথে আজও পর্যন্ত একটা খারাপ কথা বলে দেখি নাই। ঝগড়া মারামারি কোনো ধরনের বিরদ তৈরি করি নাই। কিন্তু তারপরও আমার অজান্তে শত্রুদের আনাগোনা বেড়েছে। আমি মানুষকে ভালোবাসতে চাই। আমাকে কোনো মানুষ ভালো বাসুক আর না-ই বাসুক। আমি মানুষকে ভালোবেসে যাবো।
Comments (4)