মেয়েটা বড় হল এবার বিয়ে দিতে হয় । কোন ভালো পাত্র আছে নাকি ? ও দাদা কি করছেন ? এখন তো সবই অনলাইনে করা যায় । একটা প্রোফাইল করুন দেখবেন পাত্রের ছড়াছড়ি । তাই নাকি ? বেশ ।
নাম ; সবিতা , বয়স ; ২৫, বাঙালি , কুলিন কায়স্থ , । আমার মেয়ে প্রকৃত সুন্দরী , জন্ম কলকাতাতে , সময় সকাল ৮ টা , দেব গন , মার্কেটিং প্রফেশেনাল । হায়দ্রাবাদে কর্মরত । ওর বন্ধুরা ওকে বলে চার্মিং , সফট স্পকেন , রান্নায় পারদর্শী । বছরে আয় ৫ লাখ । আমরা খুজছি ডাউন টু আর্থ মনের একটা পাত্র যে আমার মেয়েকে সবথেকে বেশি ভালবাসবে ।
পার্টনার প্রেফারেন্স ; বয়স ২৬ থেকে ৩০ । উচ্চতা ৫'৭ থেকে ৬' । অবিবাহিত । দেশ ; আমেরিকা , ইংল্যান্ড , অস্ত্রেলিয়া , কানাডা, সুইজারল্যান্ড , স্পেন , ইতালি , নিউজিল্যান্ড , ব্রাজিল , সুইডেন , ভারত । প্রবাসী বাঙালি হলে ভালো । শিক্ষা ; ডাক্তার , ইঞ্জিনিয়ার , প্রসিদ্ধ ব্যবসায়ী। ইনকাম ; GBP 40000, AUD 80000, USD 80000 RS 16 L । শরীর ; স্লিম , আভারেজ । বর্ণ ; সাদাল , ফরসা । জাতি ; কুলিন ব্রাম্ভন, কুলিন কায়স্ত, সদগোপ ।
বিজ্ঞাপন টা চমৎকার তাই না ? সারা জীবন অনেক সাদামাটা আর মোটাসোটা প্রেম , ঝারি , স্কিম , ঘিঘিবাজি করার পর এরকম একটা বিজ্ঞাপন দেখে বিয়ে করলে বেশ হয় । কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল ,বাবা মায়েরা কি খোঁজেন বুঝিনা । কিন্তু একটা মনের সাথে সারাজীবন সমঝোতা করে থাকতে হবে সেই ব্যাপারটা এখানে নেই কেন ? ডিগ্রি সবারই আছে কিন্তু শিক্ষিত কিনা সেটা কি করে বোঝা যায় ? প্রসিদ্ধি বা টাকা থকালেই সুখ আসবে কি গ্যারান্টি ? আসল কথা ভালবাসবে বা ভালবাসার যোগ্য কিনা সেটা ? জানিনা এর সমাধান কোথায় কিন্তু পরিবর্তনের ঝড় এলে ৩৪ বছর পরিবর্তন হয় সেখানে মনের যুক্তির পরিবর্তন কে সমর্থন যারা করে না বাস্তব বুদ্ধিতে তারা এইজন্য বিয়ে শুধু সামাজিক কারন, সম্ভোগ শরীরের অজুহাত আর মনের মিলন এখনও সন্ধানে । যারা পেয়ে যায় তারা সত্যি ভাগ্যবান । এই পর্যন্ত বলে সবিতা বউদি ফোনটা ছেড়ে দিল ।
মন্তব্য (6)