সাদা চক-কালো সিলেট ।লেখার জগতে আমার হাতে খরি এর মাধ্যমেই ।ক্লাস ওয়ান ,টু পর্যন্ত নোট খাতায় কখনো কলমের কালি ব্যবহার করিনি ।তবে ফাইনাল ইক্সামের সময় আব্বু একটা নতুন ECONO DX কলম দিত ।পরম যত্ন সহকারে সেটা কুড়িয়ে নিয়ে পরীক্ষা দিয়ে ফাস্ট হইতাম ।
সাহিত্য জগতে আমি একজন পাঠক ,সবসময় ।তবুও মনের খায়েস যখন সাহিত্যচর্চা করতে ডাক পারলো , ডায়রি (DIARY= Dear ,I allways remember You) ব্যবহার শুরু করলাম ।
ইত্তেফাকের পাঠক-বন্ধুতে আমার সাহিত্যে অভিষেক ।প্রায় প্রতি সপ্তাহেই আমার লেখা ছাপতো ।'সেরা ৩' এও জায়গা করে নিয়েছিলাম দুইবার ।তারপর হঠাত্ বন্ধ হয়ে গেল বিভাগটা ।। এখানে আমার প্রাপ্তি ছিল টুটুল ভাইয়ের চিঠি দুইটা ।আজও পরম যত্নে রেখে দিয়েছি ওগুলো ।
একুশে বই মেলা ২০১৩এ- রেডিও টুডে (89.6fm)এর কল্যাণে আমার প্রথম কবিতা প্রকাশ হল ।একুশ নিয়া লেখা সেরা ১০০ কবিতার মধ্যে ৬ষ্টম স্থানে জায়গা করছিলো আমার কবিতা ।।
আমি নিজকে কবি বা সাহিত্যিক এমন কিছুই ভাবিনা ।একজন পাঠক হওয়াটা আমার স্বপ্ন ।ব্লগে আছি একজন উত্কৃষ্ট মানের পাঠক তৈরী হওয়ার জন্য ।।তবুও যতটুকু বুঝি....
ব্লগটা সাহিত্যচর্চার জন্য না ,সাহিত্য সাধনার জন্য ।এখানে #তারুণ্যে উত্কৃষ্ট মানের লেখক কয়জন আছে জানা নেই তবে পাঠকের যে বড়ই অভাব বোধ করি । কেউ কি একটা হেংলি-বেংলি লিখলো তাতে আমরা নির্ঝরে- ভাল লাগা জানিয়ে গেলাম । নিয়মিত যে ব্লগাররা এখানে আছেন (TOP 10এ)তাদের কয়জন অন্যের একটা লেখা ভালমত পড়ে তারপর মন্তব্য করেন তা আমার বোধগম্য নয় ।তাদের মধ্যে কেউ কেউ আদ্যু পড়েন কিনা তাও বুঝি না ।জানা নাই-শুনা নাই বাবু একখান টিকিট !! লেখক কি লিখলো তার মর্মার্থ কি বুঝলেন আল্লাহ মালুম ।তবে কমেন্টে ঠিকই লিখে যাবে- সুন্দর ।সুন্দর হয়েছে ।ভাল ।ভাল লাগল । এবং সর্বোচ্চ হলে- ভাল লাগল ,তবে অনেক ছোট লেখা ।
কেউ ব্যক্তিগতভাবে কথাগুলি নিবেন না ।আমি গঠনমূলক সমালোচনাই করছি ।ব্লগের মান বাড়ানোর সময় আজকে হয়েছে ।কিন্তু লেখক তার মান ,পাঠক তার রুচি পরিবর্তন না করলে কিভাবে হবে?? কর্তৃপক্ষেরও এদিকে তেমন নজর আছে বলে দেখিনা ।
একটা সাপ্তাহিক স্টিকি পোস্ট থাকা উচিত ব্লগে ।যেন সপ্তাহের সেরা লেখাটি প্রকাশ করতে সব লেখকদের মধ্যে এক ধরণের প্রতিযোগিতা কাজ করে ।জানি লেখার মূল উদ্দেশ্য এটা না ।কিন্তু বাংলা ব্লগ জগতে তারুণ্যকে এগিয়ে যেতে হলে কিছু পদক্ষেপ অবশ্যই নিতে হবে ।।আরো অনেক আলোচনার জায়গা আছে ।ব্লগে অনেক গুণীজনও আছে ।তাদের সাথে আলোচনা করলে ভাল কিছু করা যেতে পারে নিশ্চয়ই ।
কেউ ভুলভাবে নিবেন না ,প্লীজ ।আমি আমার জায়গা থেকেই কথা গুলি লিখছি ।ধন্যবাদ ।।।।
Comments (7)