প্রশ্ন??
-মোঃ জাহাঙ্গীর হোসাইন

কোনটা ঠিক?কোনটা ভুল?
ভেবে ভেবে হই ব্যাকুল।
দুনিয়ার চিন্তা ছাড়া,
দিন রাত পড়ে যারা,
কামিয়াব কি তারা?
নাকি সৃষ্টি কর্তার আশায়,
এবাদত বোন্দেগী করে যা পায়!
এক কথায় পরহেজগার যারে কয়।
অথবা ধান্দায় থাকে যারা,
কুড়িয়ে নেয় যা পায় তারা,
মনের আনন্দে আত্মহারা যারা?
কিংবা, নগদে যা পাও,
সবটুকু কুড়িয়ে নাও!
বাকীর খাতা জলাঞ্জলি দাও।
সত্যিই কি ত্যাগে সুখ?
নাকি ভোগেই সব সুখ!
কেউ কেউ আশায় বাঁধে বুক।