চাঁদকে ভালবাসি
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
আমি চাঁদকে ভালবাসি-
তাই রাতে আকাশে চেয়ে হাসি।
চেয়ে চেয়ে শুধু সৌন্দর্য হেরিবো,
ভালবেসে তবুও তোমার মনকে কেড়িবো।
তোমার অপরূপে পৃথিবী মাতোয়ারা,
আমি কি না পারি হয়ে আত্মহারা।
তুমি হাসো বসে দুর আকাশে,
সেই হাসির আভা ঝরে পড়ে মোর আসে পাশে।
দূর থেকে শুধুই তোমায় চেয়ে চেয়ে দেখি,
কখনো তৃপ্ত, কখনো ভিজে মোর আঁখি।
চাই না কখনো তোমায় মোর পাশে,
দুরেই থাকো, তোমার হেরিবো ভালবেসে।
তাই চাঁদকে ধরতে বাড়াবো না হাত,
গালি দেবে না কেহ বলে বামুনের জাত।
মন্তব্য (4)