কর্ম ফল
- মোঃ জাহাঙ্গীর হোসাইন।

কষ্টের পরে সুখ,
আশায় বাঁধি বুক।
বিশ্বাসে মিলে,
অবিশ্বাসে ঢিলে।
কর্মের ফল,
হয় টলমল।
ধৈর্য্যশীলদের হাতে,
সাফল্য মিলে তাতে।
সহজে পায় কেহ,
কেউ মাটি করে দেহ।
অবহেলা যদি রয়,
পরাজয় নিশ্চয়।
ভাগ্য নিয়ে তাই,
কোন বিতর্ক নাই।