একাকী নদীর পারে
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।

বসেছিলাম আনমনে,
একাকী নদীর পারে।
উদাস হইল মন,
কাশফুলের ধারে।
পাখির পালকের মত,
উড়ে যায় দুরে।
হাত ছানি দিয়ে ডাকে,
চলছে সে উড়ে।
মনে হয় ফিরে ফিরে চায়
মন বলে ডাকি তারে,
পরীর মত উড়ে ,
নদীর কিনারে।
শরৎকালে নদীর পারে,
কলমির বেগুনি রঙের ফুল।
মনে হয় ছুঁই তারে,
মনটা যে বড়ো ব্যাকুল।