"অনিয়ম"
- মোঃ জাহাঙ্গীর হোসাইন
অনিয়মের যদি থাকতো নোবেল পুরষ্কার,
বাঙ্গালীরা পাইতো তাহা, নয় তো তিরস্কার।
হাটে মাঠে রাস্তা ঘাটে অনিয়মে ভরা,
মূর্খ সমাজ বাদই দিলাম ওরা একটু চরা।
সরকারী বেসরকারী অফিস আদালতে,
নিয়মের বালাই নাই, চলে ইচ্ছে মতে।
আইন চলে তার গতিতে,নেই কারও ভ্রূক্ষেপ
বাংলাদেশ চলবেই এমন, করে কি হবে আক্ষেপ।
আইন হচ্ছে আইন ভাংছে এই তো শুধু খেলা,
ভাংগা গড়া নিয়েই একদিন ফুরায়ে যাবে বেলা।
মন্তব্য (6)