রাজনীতি
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
রাজনীতিটা নেই তো এখন,
শুধুই রাজার হাতে।
প্রজাও এখন রাজা সেজে,
ক্ষমতা দেখায় তাতে।
পরিবার বল সমাজ বল,
কোথাও নেই কোন নীতি।
নোংরা খেলায় মেতে সবাই,
করছে প্রেম পিরীতি।
ভুক্তভোগীর কাকুতি মিনতি,
শুনছে না তো কেউ,
বড় অসহায় মজলুম ওরা
ওদের নেই তো কেউ।
মানবতা গুমরে কাঁদে,
অপরাধীর বাড়ি।
দিবালোকে ঘুরে তারা,
অনুসূচনা ছাড়ি।
মন্তব্য (5)