নাই নাই নাই
আগের মত প্রাণ নাই,
কারও প্রতি টান নাই,
ধর্য্যের কোন বালাই নাই।
কথা কাজের মিল নাই,
আস্থার কোন যায়গা নাই,
হক হালালের বালাই নাই।
কারও প্রতি বিশ্বাস নাই,
আপন পর বিচার নাই,
ন্যায্য অন্যায্যের বালাই নাই।
সবাই করে খাই খাই,
ফাঁকি এখন দুনিয়াটাই,
বিবেকের কোন বালাই নাই।
মানী লোকের মান নাই,
নীতিবোধটা শূন্য তাই।
কেমন যেন হয়ে গেল পৃথিবীটাই
মন্তব্য (7)